ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় জ্বালানি তেল সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান

admin
মার্চ ২৮, ২০২৬ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট, লাইসেন্সবিহীন যানবাহন চলাচল এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার জামতলী ও মাইনী ব্রিজ এলাকায় দুটি পৃথক চেকপোস্ট স্থাপন করে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন দীঘিনালা জোনের ওয়ারেন্ট অফিসার মোঃ মাইদুল ইসলাম এবং দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) চয়ন শীল ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহেল রানা।
অভিযান চলাকালে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ৪টি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিএনজি ও মাহিন্দ্র চালক এবং সংশ্লিষ্ট লাইনম্যানদের কঠোরভাবে সতর্ক করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জ্বালানি তেল সংকটের সুযোগ নিয়ে কোনো মহল যাতে অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধি করতে না পারে, সে লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে এবং অভিযোগ প্রমাণিত হলে জরিমানাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত তদারকি অব্যাহত থাকলে পরিবহন খাতে অনিয়ম কমবে এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি অনেকাংশে হ্রাস পাবে।