নুরুল আবছার নূরী
চট্টগ্রামের আনোয়ারা হরি মন্দির মুক্তি ক্লাব আয়োজিত শ্রীশ্রী বাসন্তী পূজা ২০২৬ উপলক্ষে মায়ের ষষ্ঠীতে বসন্তমঙ্গল পূজা অনুষ্ঠিতহয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. পঞ্চানন দাশ গুপ্ত। এ সময় উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা পরিষদের সভাপতি কাজল কুমার দত্ত (অলক), সহ-সভাপতি বিশ্বজিৎ বিকাশ দাশ (মিঠু), সাংগঠনিক সম্পাদক শ্যামল দাশ, উপদেষ্টা শিবু কুমার দত্ত, অর্থ সম্পাদক উৎপল দাশ, উৎসব উদযাপন পরিষদের সভাপতি জয় প্রকাশ সেন (জনি), সাধারণ সম্পাদক সনজিত দাশ, ভূমিদাতা সদস্যা রূপশ্রী সেন, মিনু রানী দাশ প্রমুখ।

