মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা বিভাগীয় প্রতিনিধি:
খুলনায় আফিলগেট রেল ক্রসিং আজ ২৯ শে মার্চ বিকাল পাঁচটার সময়, এক ভয়াবহ ট্রেন ও প্রাইভেট কার সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় সিটি মেডিকেলে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আফিলগেট এলাকায় রেল ক্রসিং অতিক্রম করার সময় একটি যাত্রীবাহী ট্রেনের সাথে একটি ব্যক্তিগত প্রাইভেট কার,সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা আরোহীরা গুরুতর আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয়রা খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে ৩ জন সেখানে চিকিৎসাধীন আছেন।
চিকিৎসকদের বক্তব্য চিকিৎসাধীন তিনজনের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক,অপর দুজন আশঙ্কা মুক্ত।

