ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফেরিঘাটে বাসডুবি: পঞ্চম দিনেও চলমান উদ্ধার অভিযান, নিখোঁজদের সন্ধান মেলেনি

admin
মার্চ ২৯, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক,জেলা প্রতিনিধি, রাজবাড়ী:

রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে ডুবে যাওয়ার ঘটনায় পঞ্চম দিনেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

রবিবার (২৯ মার্চ) সকাল ৯টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা।

তিনি জানান, ফেরিঘাট সংলগ্ন এলাকা ছাড়াও প্রায় ১০ কিলোমিটার দূর পর্যন্ত বিস্তৃত এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, কোনো মরদেহ বা নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি।

এদিকে, সকাল থেকে ফেরিঘাট এলাকায় নিখোঁজদের স্বজনদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত থাকবে কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তীতে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

ঘটনাস্থল পরিদর্শনে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব মহিদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তদন্ত কমিটির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার বিকেলে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকেই টানা উদ্ধার অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলো।