ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাগান বাজারের শিক্ষার্থী সামিউলের অনন্য বড় অর্জন, অনার্সেই তিনটি আন্তর্জাতিক গবেষণা প্রকাশ

admin
মার্চ ৩০, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার
১নং বাগান বাজার ইউনিয়নের কৃতি সন্তান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিউল আলম অনার্সে অধ্যয়নরত অবস্থায়ই আন্তর্জাতিক জার্নালে তিনটি গবেষণা প্রকাশিত হয়েছে, যা দেশের শিক্ষার্থী ও গবেষকদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সামিউল আলমের প্রকাশিত গবেষণাগুলোর মধ্যে একটি প্রকাশিত হয়েছে বিশ্বের স্বনামধন্য জার্নাল Knowledge-Based Systems-এ, যা Q1 ক্যাটাগরির জার্নাল এবং যার ইমপ্যাক্ট ফ্যাক্টর ৭.৬। “Multi-teacher knowledge distillation and ensemble algorithm for efficient brain tumor classification in resource-constrained environments with explainable AI” শীর্ষক এই গবেষণায় সীমিত সম্পদে কার্যকর ব্রেইন টিউমার শনাক্তকরণে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা পদ্ধতির ব্যবহার তুলে ধরা হয়েছে।

তার দ্বিতীয় গবেষণা “Teacher-guided one-shot pruning via context-aware knowledge distillation” উপস্থাপিত হয়েছে IEEE BigData 2025 সম্মেলনে, যার গ্রহণযোগ্যতার হার মাত্র ১৮.৮ শতাংশ। এই গবেষণায় মেশিন লার্নিং মডেলের দক্ষতা বাড়ানোর নতুন পদ্ধতি প্রস্তাব করা হয়েছে।

এছাড়া “Ensemble and temporal feature-based framework for rainfall classification in Bangladesh” শীর্ষক আরেকটি গবেষণা প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল PLOS ONE-এ, যা Q1 ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এই গবেষণায় বাংলাদেশের বৃষ্টিপাত বিশ্লেষণ ও পূর্বাভাসে আধুনিক প্রযুক্তির প্রয়োগ তুলে ধরা হয়েছে।

অনার্সে অধ্যয়নরত অবস্থায় এমন সাফল্য অর্জন করায় সামিউল আলম ইতোমধ্যে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার মানুষের প্রশংসা কুড়িয়েছেন। তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাগান বাজারসহ পুরো দেশের জন্য গর্বের বিষয়। উল্লেখ্য সামিউলের বাড়ি বাগান বাজার ইউনিয়নের হলুদিয়ায় ও তার বাবার নাম মো: আবুল কাশেম।