ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে মানববন্ধন, নিরাপদ সড়কের দাবি

admin
মার্চ ৩০, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক, জেলা প্রতিনিধি, রাজবাড়ী ঃ

রাজবাড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবং নিরাপদ সড়কের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা শহরের প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে সাম্প্রতিক ভয়াবহ বাস দুর্ঘটনায় হতাহতদের স্মরণে তারা এ কর্মসূচির আয়োজন করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ খালেদ পাবেল, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক এইচ এম হাসিবুল ইসলাম, শিক্ষার্থী তানভীর মাহাদী, তাহসিন বিন আতিয়ার তামিম, শাহজাদা শেখ, মাহিম শিকদারসহ আরও অনেকে। এছাড়াও দুর্ঘটনায় নিহত জোসনা বেগমের ছেলে আলিম হোসেন মানববন্ধনে অংশ নেন।

বক্তারা অবিলম্বে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, অদক্ষ চালক ও হেলপার দিয়ে গাড়ি চালানো বন্ধ এবং সড়ক দুর্ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সড়কে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করে নিরাপদ সড়ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আয়োজকরা জানান, সড়ক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।