সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
৩১.০৩.২০২৬
দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেন। আর এই খবরে ঝিনাইদহের কোটচাঁদপুরে শুকরানা দোয়া ও মিষ্টি বিতরণ করেছেন তার বন্ধু মোঃ শহিদুল ইসলাম।
শহিদুল ইসলাম কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামের ৩ টি মসজিদে তিনি শুকরানা দোয়া ও মিষ্টি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কুশনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা সাঈদ, কোটচাঁদপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য মোঃ আতিয়ার রহমান, বিএনপি নেতা শাহাজাহান কবির, কোটচাঁদপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শিলু পারভেজ (জনি), ছা্রদলদ নেতা অনিক, টুকু সহ প্রমূখ।

