ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহানগর নিবাসী শফিউল আলম নামের এক ব্যক্তি বাজারে গিয়ে আর বাড়িতে ফিরেনি

admin
মার্চ ৩১, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

নূরুল আবছার নুরী, ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ভুজপুর ইউনিয়নের মহানগর নিবাসী মোঃ শফিউল আলম বাজার করতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেননি। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি পরিবারের কাছে না ফেরায় স্বজনরা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত (৩ মার্চ) সোমবার তিনি স্থানীয় বাজারে সদাই করতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে আসেননি। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজন ও পরিচিত জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।মোঃ শফিউল আলম(৬৫)
গায়ের রং-ফর্সা/শ্যামলা
পরনে ছিল,সাদা পাঞ্জাবি ও লুঙ্গি কোনো সহৃদয় ব্যক্তি যদি এই ব্যক্তির সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তবে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হলো। আপনার একটি সঠিক তথ্য একটি দুশ্চিন্তাগ্রস্ত পরিবারকে স্বস্তি দিতে পারে।
মোবাইল – 01821633698।