ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাজিরহাটে কয়েকজন গরু চোর আটক, দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদে বলে ধরনা করা হচ্ছে

admin
মার্চ ৩১, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নূরুল আবছার নুরী,ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নাজিরহাট এলাকায় গরু চুরির অভিযোগে কয়েকজনকে আটক করেছে স্থানীয়রা। ২৯ মার্চ রবিবার দাতঁমারা এলাকা থেকে চুরি করে নাজিরহাটে নিয়ে গেলে সেখানকার স্থানীয়রা তাদের আটক করে রাখে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় গরু চুরির সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের বাড়ি দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদ এলাকায়।

ঘটনার পর স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এদিকে, স্থানীয়দের পক্ষ থেকে বলা হয়েছে—যদি কেউ আটককৃতদের চিনে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হচ্ছে।