ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ি নাজিরহাট বড় মাদরাসা থেকে ব্যাংক কর্মকর্তার মোটরসাইকেল চুরি

admin
এপ্রিল ২, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

নূরুল আবছার নুরী,ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ির উপজেলার নাজিরহাট পৌরসভা সদর নাজিরহাট বড় মাদরাসার মসজিদ প্রাঙ্গণ থেকে পূবালী ব্যাংক পিএলসি, নাজিরহাট শাখার অফিসার মুহাম্মদ আবছার উদ্দীনের একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

​ ৩১ মার্চ মঙ্গলবার মাগরিবের নামাজ চলাকালীন সময় আনুমানিক (সন্ধ্যা ৬টা ২৫ মিনিট) এই চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো শার্ট পরিহিত এক যুবক মোটরসাইকেলের তালা ভেঙে গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

​চুরি হওয়া মোটরসাইকেলের বিবরণ,
​মডেল: ডিসকাভার ৯৫ সিসি (টুইন কালার)
​লাইসেন্স নাম্বার: চট্ট মেট্রো-হ-১৬-৫২১৭

​চেসিস নাম্বার: MD2A14AYXHWJ86436

​ইঞ্জিন নাম্বার: JBZWHJ05381

​গাড়িটির সন্ধান পেলে বা কোনো তথ্য জানা থাকলে ০১৮১৮-৩৯৮১০০ নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।