ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ত্রিমুখী সংঘর্ষে নিহত -১ আহত -৭ জন

admin
এপ্রিল ২, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাহাবুব হাসান

স্টাফ রিপোর্টার

বরিশাল – পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে যাত্রীবাহী বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত এবং অন্তত ৭ জন আহত হয়েছেন।

মঙ্গলবার ৩১ মার্চ দুপুর ২ টায় উপজেলার আউলিয়াপুর এলাকায় রেইনট্রি তলা নামক স্থানে বরিশাল গামী দ্রুতগতির যাত্রীবাহী শ্রাবণী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশা ও মোটরসাইকেলকে সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটো রিক্সা ও মোটরসাইকেল ডুমড়ে মুছে যায়। এ সময় ঘটনাস্থলে অটো রিক্সায় থাকা হেমায়েত রাজা নামের এক যাত্রী নিহত হয়। নিহত হেমায়েত রাজার বাড়ি ঢাকার মতিঝিল গুলবাগ এলাকায়।

দুর্ঘটনার পরপরই গুরুতর আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। দুর্ঘটনায় কারণে মহাসড়কে ঘন্টাব্যাপী যানচলাচল বন্ধ ছিল,পরে পুলিশ এসে যানচলাচল স্বাভাভিক করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা দ্রুতগতির শ্রাবণী যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকশা ও একটি মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সড়কের পাশে ছিটকে পড়ে যায়। এ সময় অটো রিক্সায় থাকা ৬ জন যাত্রীদের মধ্য থেকে একজন নিহত হন। এবং অটোরিকশা ও বাসের যাত্রীসহ অন্তত ৭ জন আহত হন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার পুলিশ জানায়, ঘাতক বাস চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।