ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াকান্দিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীনা মূল্যে বীজ ও সার বিতরণ

admin
এপ্রিল ২, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে বীনা মূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান।

উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ মৌসুমে আউশ ধান ও তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ জানান, উপজেলার ৭টি ইউনিয়নের ৫শত প্রান্তিক কৃষকদের মাঝে প্রত্যেককে ১ কেজি করে কালো উন্নত জাতের তিলের বীজ, ১০ কেজি ডিএপি, ৫কেজি এমওপি ও ৮০০ জন কৃষকের মধ্যে প্রত্যেককে ৫ কেজি করে উন্নত জাতের আউশ ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়। এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও প্রান্তিক কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।