নূরুল আবছার নুরী,ফটিকছড়ি প্রতিনিধি
২ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে নাজিরহাট এলাকার তিনটি ফিলিং স্টেশনে একযোগে অকটেন বিক্রি শুরু হওয়ায় দীর্ঘ লাইনের ভোগান্তি অনেকটাই কমে গেছে। আগে যেখানে এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করেও তেল পাওয়া ছিল অনিশ্চিত, সেখানে এখন মাত্র ১৫ থেকে ২০ মিনিট লাইনে দাঁড়ালেই মিলছে অকটেন।
সরেজমিনে দেখা গেছে, আজম রোড সংলগ্ন জনতা ফিলিং স্টেশনে জনপ্রতি ৪০০ টাকার অকটেন, নতুন রাস্তার মাথায় অবস্থিত লতিফ এন্ড ব্রাদাস ফিলিং স্টেশনে ৫০০ টাকার এবং বাজারের পশ্চিম মুছা কোম্পানির পাম্পে ৩০০ টাকার অকটেন সরবরাহ করা হচ্ছে।
তিনটি স্টেশনের মধ্যে মুছা কোম্পানির পাম্পে ভিড় তুলনামূলকভাবে সবচেয়ে কম দেখা গেছে। ফলে দ্রুত তেল নিতে অনেক চালক ও সাধারণ মানুষ সেদিকেই ঝুঁকছেন। স্থানীয়দের আশা, এভাবে একাধিক স্টেশনে নিয়মিত সরবরাহ অব্যাহত থাকলে তেলের দীর্ঘস্থায়ী সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।

