ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভুজপুর নারায়ণহাটের হেফজখানা থেকে ১১ বছর বয়সী ছাত্র নিখোঁজ

admin
এপ্রিল ৪, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার নারায়ণহাট এলাকায় অবস্থিত হেফজ ও এতিমখানা থেকে সাইম (১১) নামে এক ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল ২ এপ্রিল বৃহস্পতিবার ভোর আনুমানিক ৬টার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ সাইমের পিতার নাম শফি। তাদের বাড়ি নবীন পাড়া গ্রামে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই দিন ভোরে হেফজখানা থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। এরপর থেকে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো খোঁজ পাননি।
নিখোঁজের ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।