ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কাশিমপুর থানার ওসির মানবিক উদ্যোগে ঘরে ফিরলেন নিখোঁজ বৃদ্ধ

admin
এপ্রিল ৪, ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাহাবুব হাসান

স্টাফ রিপোর্টার।

কাশিমপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধাকে তার বড় সন্তানের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা যায়, ওই বৃদ্ধা গত দুইদিন ধরে নিখোঁজ ছিলেন, যা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছিল।
বিষয়টি জানতে পেরে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ হোসেন মেল্লা দ্রুত পদক্ষেপ নেন। পুলিশি তৎপরতায় বৃদ্ধাকে উদ্ধার করে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষ করে নিরাপদে তার বড় সন্তানের কাছে পৌঁছে দেওয়া হয়।

এ ঘটনায় পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেন এবং কাশিমপুর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষ করে ওসি খালিদ হোসেন মোল্লা কে মানবিক ভূমিকা এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয়রা জানান, ওসি খালিদ হোসেন মোল্লা সবসময়ই ভালো কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ান। তার এই উদ্যোগ প্রমাণ করে, তিনি শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, বরং একজন মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।