ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
এপ্রিল ৫, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
০৪.০৪.২০২৬
মহেশপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। শুরুতে ইউএনও সবার সাথে পরিচিত হন এবং উপজেলার উন্নয়ন ও জনসেবায় গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরেন।

তিনি বলেন, সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। উপজেলার উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও জানান, সাংবাদিকদের জন্য প্রশাসনের দরজা সবসময় খোলা থাকবে এবং জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। সভায় উপস্থিত সাংবাদিকরাও তথ্যপ্রাপ্তি সহজ করা, উন্নয়ন কাজে স্বচ্ছতা বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, সাংবাদিকদের জন্য প্রশাসনের দরজা সবসময় খোলা থাকবে এবং জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। সভায় উপস্থিত সাংবাদিকরাও তথ্যপ্রাপ্তি সহজ করা, উন্নয়ন কাজে স্বচ্ছতা বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার আশা প্রকাশ করেন।

উক্ত মতবিনিময় উপস্থিত ছিলেন মহেশপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক এটিএম খায়রুল আনাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আনিচুর রহমান, উপজেলা আইসিটি অফিসার মইনুল ইসলাম, মহেশপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইশার আলী, সাধারণ সম্পাদক বাবর আলী বাবু, যুগ্ম-সম্পাদক হাসান আলী, রমজান আলী, ওসমান গণি, নাজমুল হোসেন, ইনামুল হক, লিটন মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহেশপুরের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক আলমগীর কবিরসহ আরও অনেকে।