ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াকান্দিতে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

admin
এপ্রিল ৫, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গলায় ফাঁস দিয়ে দুলালী রানী ঘোষ (৭৪) নামে এক বৃদ্ধার আত্মহত্যার ঘটনা ঘটেছে।

জানা যায়, রোববার (০৫ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার নবাবপুর ইউনিয়নের ঝাউডাঙ্গি (কুরশি) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুলালী রানী ঘোষ একই গ্রামের নিতাই চন্দ্র ঘোষের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুলালী রানী ঘোষ দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক আলসারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন বলে পরিবারের সদস্যরা জানান।
ঘটনার সময় তিনি সবার অগোচরে নিজ ঘরের ভেতরে বাঁশের আড়ার সঙ্গে পাটের রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে তার ছেলে স্বপন কুমার ঘোষ ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে রশি কেটে তাকে নামানো হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।