নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার ভূজপুর ইউনিয়নের ব্রিক ফিল্ডের মাটি কাটা গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু।৫ এপ্রিল রবিবার ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় ব্রিক ফিল্ডে মাটি কাটার ফলে সৃষ্ট গভীর গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিক ফিল্ডে মাটি কাটার ফলে প্রায় ২০ ফুট গভীর গর্ত সৃষ্টি হয়, যেখানে পানি জমে ছিল। খেলতে গিয়ে অসাবধানতাবশত ওই গর্তে পড়ে যায় দুই শিশু। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে, তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।নিহতরা হলো, ওই এলাকার হাবিবুর রহমানের মেয়ে সাকি আক্তার (৯) এবং একই বাড়ির জাকির হোসেনের কন্যা সানজিদা আক্তার (১০)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

