ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আখেরি মুনাজাতের মাধ্যমে সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারি (বাবা ভান্ডারীর) ৯ ০তম (কঃ) ওরশ শরীফ সম্পন্ন

admin
এপ্রিল ৬, ২০২৬ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

উপমহাদেশের অন্যতম আধ্যাত্বিক কেন্দ্র চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফের অন্যতম আধ্যাত্মিক প্রাণ পুরুষ, ইউসুফে সানী জামালে রহমানি শাহছুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান আল-হাছানী আল মাইজভাণ্ডারী প্রকাশ বাবা ভাণ্ডারী (কঃ)’র ৯০তম বার্ষিক ওরশ শরীফ মহান ২২শে চৈত্র (৫ এপ্রিল)’২৬ ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফের প্রতিটি মঞ্জিলে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। ওরশ শরীফ উপলক্ষ্যে হযরত গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারীর মাজার দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত করা হয়। এছাড়াও দরবার শরীফের বিভিন্ন মাজাসহ মঞ্জিল গুলোকে আলোক সজ্জায় সজ্জিত করা হয়। ওরশ উপলক্ষে মাইজভাণ্ডার দরবার শরীফস্থ সকল মনজিল মাজার শরীফ গোসল,গিলাফ ছড়ানো,কোরআন খতম,খতমে গাউছিয়া, মিলাদ কিয়াম আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এদিকে ওরশ উপলক্ষে (২০/২১ও ২২ চৈত্র)তিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত হতে আশেক ভক্তবৃন্দ বিভিন্ন যানবাহনযোগে দরবার শরীফে আগনন করেন। আশেক ভক্তের সমাগমে মুখরিত হয়ে উঠে মাইজভাণ্ডার দরবার শরীফ।
ভাণ্ডারী গানের সুরে, ঢোলের তালে, ভক্তির সাথে,হাদিয়া নজরাসহ দরবারে প্রবেশ করেছেন ভক্তরা। মাইজভাণ্ডারে এসে স্ব-স্ব মঞ্জিলে সাজ্জাদানশীনগণদের সাথে সাক্ষাত করতে দেখা যায় ভক্তবৃন্দদের। আখেরি মোনাজাতের পূর্ব পর্যন্ত ভক্তদের আসা অব্যাহত ছিল। আগত ভক্তরা তাদের স্ব-স্ব মঞ্জিলের তত্ত্বাবধানে অবস্থান করছেন। সরেজিমিনে দেখা যায় ক্যাম্পে ক্যাম্পে ভক্তরা অবস্থান করে মাইজভাণ্ডারী গান করছেন, কেউ কেউ ঢোলের তালে,গানের সুরে অজদ করছেন। ওরশের একদিন আগে থেকেই ওরশ শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয়। ওরশ উপলক্ষে মাইজভান্ডার পুরো এলাকা লোকে লোকারন্য হয়ে পড়ে। এছাড়া ওরশ শরীফের সকল কার্যক্রম সম্পাদন শেষে স্ব স্ব মনজিলের সাজ্জাদানশীনগণ আখেরী মোনাজাত পরিচালনা করেন। দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন পরিবহনে ওরশে যোগদানকারী ভক্ত-জনতার নিরাপত্তা প্রদান, যানজট নিয়ন্ত্রণ, বিশাল এলাকায় আলোকসজ্জার ব্যবস্থা, আগত গাড়িগুলো সুশৃংখলভাবে নাজিরহাট-মাইজভাণ্ডার সড়কের একপাশে পার্কিং, শান্তি-শৃংখলা রক্ষা, সেনিটেশন ব্যবস্থা নিশ্চিত করা, বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা, মেডিকেল টিম, অনৈতিক কাজকর্ম দেখা গেলে দ্রুত ব্যবস্থা নেয়া, বিভিন্ন পর্যায়ের দোকানগুলোর ওপর নজরদারি, চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ নানা বিষয়ে প্রশাসন ও মনজিল কর্তৃপক্ষ কাজ করেন। রাত ১২টা ১মিনিটের সময় আনজুমানে মোত্তাবিয়ানে গাছিয়া শাহ এমদাদীয়ার সাজ্জাদনশীন রাহনুমায়ে শরিয়ত তরিকত আলহাজ্ব সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি মাঃজিঃআঃ দেশ জাতি ও বিশ্বের নির্যাতিত মুসলিমদের মুক্তি কামনা করে মুনাজাতের মাধ্যমে ওরশ সম্পন্ন হয়।