জয়দেব আচার্য্য নিকলী (কিশোরগঞ্জ) :
কিশোরগঞ্জ নিকলীতে আজ ৬ এপ্রিল ২০২৬ ইং রোজ সোমবার সকাল নয় ঘটিকায় নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে নিকলী সমন্বিত উন্নয়ন প্রকল্প (নিকলী আইডিপি)এর আয়োজনে, বাস্তবায়নে পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম (পিইপি),নরবার্ট হার্ডনার ফাউন্ডেশনের অর্থায়নে এমবিবিএস ডাক্তারদের মাধ্যমে কর্মীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে, নিকলী আইডিপির প্রকল্প ম্যানেজার তানজিল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ সজীব ঘোষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ ফরহাদুল রেজা,নিকলী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জয়দেব আচার্য্য, এই সময় আরো উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, মোঃ রবিউল হাসান প্যারামেডিক মোঃ ওমর ফারুক, বিদ্যুৎ প্রমানিক,সহ নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশিক্ষণার্থী গণ, প্রশিক্ষণে প্রধান অতিথি সকল প্রশিক্ষণার্থীদের সরকারি হাসপাতালে সকল সেবা নিতে জনগনকে সচেতন করার জন্য বিশেষ আহবান জানান শুধু তাই নয় গর্ভবতী মহিলারা যেন তাদের বাচ্চা প্রসব বাড়িতে না করে হাসপাতাল মুখী হয় সেই দিকে গুরুত্ব বেশি দিতে এছাড়াও নিকলী হাসপাতালের জরুরি সেবা থেকে শুরু করে সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় সেই বিষয় গুলো ও জনগণের মাঝে আলোচনা করার জন্য বলেন,
জয়দেব আচার্য্য নিকলী প্রতিনিধি
০১৭১০৭৫৫১২০

