ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারী মন্দাকিনী মহাতীর্থ উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

admin
এপ্রিল ৭, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ফরহাদাবাদ ইউনিয়নের পশ্চিম ফরহাদাবাদ মন্দাকিনী মহাতীর্থ উন্নয়ন কমিটির সভা মন্দাকিনী শ্রীশ্রী শিব মন্দির প্রাঙ্গণে চেয়ারম্যান নির্মল দেবনাথ লিটনের সভাপতিত্বে সদস্য সচিব ডাঃ জয়টু কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ গোবিন্দ প্রসাদ মহাজন। বিশেষ অতিথি ছিলেন উন্নয়ন কমিটির কো-চেয়ারম্যান মাস্টার অশোক কুমার নাথ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পাঁচকড়ি শীল, মন্দাকিনী মহাতীর্থ শ্রীশ্রী শিব মন্দির নির্মাণ ও উন্নয়ন পরিকল্পনার দায়িত্ব প্রাপ্ত প্রকৌশলী আনন্দ চন্দ্র নাথ। বক্তব্য রাখেন উন্নয়ন কমিটির অর্থসচিব কেশব কুমার দেব, সদস্য মাস্টার সাধন চন্দ্র নাথ, ছোটন দাশ, প্রদীপ কুমার দাশ, মেম্বার খোকন চৌধুরী, মানিক কুমার নাথ, সুজন শীল প্রমূখ। সভায় দ্রুততম সময়ের মধ্যে মন্দিরের উন্নয়ন কাজ ও বাউন্ডারি ওয়ালের কাজ শুরু করার সিদ্ধান্ত গৃহিত হয়।