ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে সরকারি খাল দখল করে দোকান নির্মাণের অভিযোগ উচ্ছেদ চায় এলাকাবাসী

admin
এপ্রিল ৮, ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ আবু কালাম ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রতিনিধি

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের বাঙ্গুরা কাঠপট্টি বাজার এলাকায় সরকারি খাল অবৈধভাবে ভরাট করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী দুই ভাইয়ের বিরুদ্ধে। সরকারের নিয়মনীতি তোয়াক্কা না করে আরসিসি পিলার বসিয়ে খালের জায়গা দখল করায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে আজ (০৭ এপ্রিল) মঙ্গলবার দুপুরে বাঙ্গুরা এলাকায় গিয়ে দেখা যায়, জিনোদপুর ইউনিয়নের বাঙ্গুরা কাঠপট্টি বাজার সংলগ্ন ব্রিজের গোড়ায় পশ্চিম পাশে অবস্থিত সরকারি খালটি অবৈধভাবে ভরাট করা হচ্ছে। এলাকার প্রভাবশালী এরশাদ মিয়া ও তার ভাই রফিকুল ইসলাম খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত করে সেখানে আরসিসি পিলার বসিয়ে বিশাল দুটি দোকানঘর নির্মাণ করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের একাধিক ব্যবসায়ী জানান, দেশের প্রধানমন্ত্রী যখন সারা দেশে খাল খনন ও জলাশয় রক্ষার নির্দেশ দিচ্ছেন, তখন এরশাদ মিয়া ও রফিকুল ইসলাম প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগুরুত্বপূর্ণ এই সরকারি খালটি দখল করছেন। তারা প্রভাব খাটিয়ে এই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ সাধারণ মানুষের।

সরকারি জায়গা দখলের বিষয়ে জানতে চাইলে এরশাদ মিয়া তোয়াক্কা ও দম্ভোক্তি করে বলেন, প্রথমে বলে সরকারি আবার বলে তার নিজস্ব জায়গা । যদিও জমির মালিকানার সপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

এই বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান সাংবাদিকদের মুঠোফোনে জানান, গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বিষয়টি আমরা অবগত হয়েছি। সরকারি খাল বা জলাশয় দখলের কোনো সুযোগ নেই।
​তিনি আরও বলেন, “বিষয়টি নিয়ে ইতোমধ্যে সহকারী কমিশনার (ভূমি)-কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানানো হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”