ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার ২নং ওয়ার্ড পূর্ব সুয়াবিল ওয়ালী হাজীবাড়ি হালদার পাড় ভাঙ্গন রোধে বালু দিয়ে জিও ব্যাগ বোঝায় করে ডাম্পিং করা জন্য ৬৮ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু স্হানীয় ঠিকাদার বালুর পরিবর্তে মাটি দিয়ে জিও ব্যাগ ভর্তি করে ডাম্পিং করা হচ্ছে স্হানীয়রা বার বার নিষধ করলে ও কর্ণপাত করেনি ঠিকাদার। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা মোঃ সোহাগ তালুকদারকে জানানোর পর তিনি ও কোনো সুরাহা না করে নিরব ভূমিকা পালন করেন বালুর পরিবর্তে মাটি দিয়ে জিও ব্যাগ(৫০০-১০০০) ভর্তি করে সেলাই করে ডাম্পিং করা হচ্ছে। বিভিন্ন সচেতন মহলকে মেনেছ করে কাজ করা হচ্ছে। টেকসই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।প্রশাসনের নজরদারি বড়ই অভাব। নাজিরহাট পৌরসভার প্রশাসক নাই। তাই অভিযোগ কোনো কাজ হচ্ছে না।গত ৬ এপ্রিল পানি উন্নয়ন বোর্ড থেকে তদারকি সুপারভাইজার এসে নামকা ওয়াস্তে বকাঝকা করছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি।ফলে স্হানীয়রা ভাঙ্গন রোধে নিয়ে সংকিত।

