নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সাবেক সহকারী কমিশনার ভূমি মোঃ মেজবাহ উদ্দিন থাকা অবস্থায় ভূমি অফিসের সুনামের সাথে চালু করা হয়ে ছিল অভিযোগ, আপত্তি ও নিষ্পত্তি করা হত। তারই ধারাবাহিকতায় বর্তমানে সহকারী কমিশনার ভূমি না থাকলেও ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম ভূমি অফিসের দায়িত্ব পালন করছেন।
আজ ৯ এপ্রিল বেলা ১ টার সময় নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় তিনি ও অত্যন্ত আন্তরিকতার ধৈর্য্য কারে বাদি বিবাদির কথা শুনে সাবলীল সুন্দর ভাবে অভিযোগ, আপত্তি, আপিল ও নিষ্পত্তি করে বাদি বিবাদের সুন্দর সমাধান করে দিচ্ছেন এতে সেবা প্রার্থীরা অত্যন্ত আনন্দিত খুশি এবং সন্তুষ্ট হয়ে গন্তব্যস্হলে ফিরে যাচ্ছেন।এব্যোর কয়েকজন সেবা প্রার্থী বলেন আমাদের দীর্ঘদিনের অমিমাংশিত কাজ খুবই সহজে মিমাংসা হয়েছে।
নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন আমি চেষ্টা করছি সেবা প্রার্থীদের অভিযোগ আপত্তি ও নিষ্পত্তি বা আপিলের কাজ সহযোগিতা করে সবাইকে হাসি খুশির মধ্যে সেবা দিতে এবং এব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।

