নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার ১নং বাগানবাজার ইউনিয়নের পুকুরে ডুবে মারা যাওয়ার এক শিশুকন্যার আত্নীয়কে সরকারি অনুদানের ১০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
৯ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১ টার সময় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার ১নং বাগানবাজার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে পুকুরে পানিতে ডুবে এক শিশুকন্যা মারা যাওয়ার নিকট আত্মীয় (নানির) হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে থেকে ১০ হাজার টাকার চেক হস্তান্তর করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাগানবাজার ইউনিয়ন পরিষদের প্রশাসক সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।
উল্লেখ্য যে গত ১৬ ফেব্রুয়ারী দুপুর সাড়ে বারটার সময় ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার ১নং বাগানবাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্হ মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা মোঃ আবদুর রহমানের নাতিন ফারিয়া আকতার (১বছর৬মাস বয়সী) দেড়বছর একই গ্রামের মোঃ রবিউল করিম ও রাহেনা আকতারের শিশুকন্যা পুকুরের পানিতে ডুবে মারা যান। নিহত পিতা মোঃ রবিউল করিম ও মা রাহেনা আকতার ও খুবই অসুস্থ। তাই তাদের পক্ষে তার নানি এই চেক গ্রহণ করেন।

