ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ভুয়া ব্র্যান্ডের লিফটের ব্যবহার করে ভোজ্য তেল বিক্রিয়ের অপরাধে জরিমানা

admin
এপ্রিল ১১, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি

‘অনুমোদনহীন ও ভুয়া ব্র‍্যান্ডের ভোজ্য তেল মোড়কজাতকরণ ও বিক্রয় করার অপরাধে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা’ আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল, ২০২৬) খ্রি. তারিখে রূপগঞ্জের তারাবো এলাকায় অনুমোদনহীন ও ভুয়া ব্র‍্যান্ডের ভোজ্য তেল মোড়কজাতকরণ ও বিক্রয় করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে। ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯’ আইনে দুটি পৃথক মামলায় মোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন মুহাম্মদ মারজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রূপগঞ্জ,নারায়ণগঞ্জ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।

জনস্বার্থে এ ধরনের সব ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।