নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার নেপচুন চা-বাগানে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।
১০ মার্চ শুক্রবার বিকেলে ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার নেপচুন চা-বাগান এলাকায়
চা শ্রমিকদের আবাসন কর্মসূচির আওতায় ঘরের চাবি হস্তান্তর, উপহার সামগ্রী প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, অনুষ্ঠান সঞ্চালনা উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আচার্য্য।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা; ডা,আব্দুল মমিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড,মোঃ সেলিম রেজা, উপজেলা প্রকৌশলী মোঃ জুনাইদ আবছার চৌধুরী ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাধাচূড়া গাছের চারা রোপণ করেন, যা সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণের একটি প্রতীকী উদ্যোগ।
উপজেলা প্রশাসন, ফটিকছড়ি কর্তৃক আয়োজিত এই উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

