দিনাজপুরে বেসরকারি এতিমখানা ও আশ্রমসমূহের মাঝে ক্যাপিটেশন গ্র্যান্টের চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ মার্চ) দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এমপি।
মন্ত্রী বলেন, সমাজের বিত্তবানরা যদি নিয়ম-শৃঙ্খলার মধ্যে থেকে যাকাত আদায় করেন, তাহলে দুস্থ ও অসহায় মানুষের কল্যাণ নিশ্চিত হবে। এতে সম্পদের বৈষম্য কমে আসবে এবং ইসলামের বিধান অনুযায়ী যাকাত আদায় করলে সমাজে আর্থিক বৈষম্য দূর করা সম্ভব।
তিনি আরও বলেন, অনেক উপজেলায় সহায়তা দেওয়া সম্ভব হয়নি, কারণ সংশ্লিষ্ট এতিমখানার তথ্য যথাসময়ে পাওয়া যায়নি। তাই সমাজসেবা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি উপজেলার এতিমখানার তালিকা তৈরি করে আগামী বছর সহায়তার আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থেকে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী বলেন, দেশের জনগণ আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা বৈষম্যহীনভাবে পালন করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে সমাজকল্য

