ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ির ভূজপুরে এক রাতে দুই ঘরে চুরি

admin
এপ্রিল ১২, ২০২৬ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ৪নং ভূজপুর ইউনিয়নে একই রাতে দুই ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
১০ এপ্রিল শুক্রবার ভোররাতে ভুজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকার পশ্চিম ভূজপুর গ্রামে মৌলভী বাড়িতে ওই ঘটনা ঘটে। এতে কাজিরহাট বাজারের ব্যবসায়ী নঈম সওদাগর এবং মরহুম হারুন সওদাগরের বসতঘরে চুরি হয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য জানান, আমরা সবাই একটি বিবাহ অনুষ্ঠানে বাইরে ছিলাম। সেই সুযোগে গভীর রাতে চোরেরা ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। দুইটি ঘর থেকে প্রায় ২ লাখ টাকার অধিক মালামাল লুট করা হয়েছে। এর মধ্যে নগদ প্রায় ৬০ হাজার টাকা, স্বস্বর্ণালংকার এবং শিশুদের জমানো টাকাও রয়েছে।র্ণালংকার এবং শিশুদের জমানো টাকাও রয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভূজপুর থানায় কোন লিখিত অভিযোগ দেওয়া হয়নি।