ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেসার্স দিদার এন্ড প্রিন্স ফিলিং স্টেশনে ৯১৯২ লিঃ পেট্রোল মজুদ রেখে তালা ঝুলিয়ে বিক্রি বন্ধ

admin
এপ্রিল ১২, ২০২৬ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মেসার্স দিদার এন্ড প্রিন্স ফিলিং স্টেশনে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল (পেট্রোল) মজুদ রেখে বিক্রি বন্ধ রেখেছে মালিক পক্ষ।

রবিবার (১২) এপ্রিল দুপুরে মেসার্স দিদার এন্ড প্রিন্স ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় ৯১৯২ লিটার পেট্রোল মজুদ রয়েছে। অসংখ্য ফুয়েল কার্ডধারী বাইক নিয়ে আসলেও‌ ফিলিং স্টেশনের কর্মচারীরা পেট্রোল না দিয়ে খালি হাতে ফিরিয়ে দিয়েছে প্রতিটি বাইকারকে। একই সময়ে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল ( ডিজেল) বিক্রি করছে বিভিন্ন যানবাহনে। পর্যন্ত পরিমাণ পেট্রোল আপনাদের ফিলিং স্টেশনে মজুদ রয়েছে বাইকারদের না দিয়ে তালা ঝুলিয়ে বিক্রি বন্ধ রেখেছেন কেন ? জবাবে ফিলিং স্টেশন কর্মচারী সুমন জানান, ইউএনও স্যার বিক্রি বন্ধ করাইছে, বন্ধ। ফিলিং স্টেশনের অফিসে বসে দায়িত্ব পালন করা অপর এক কর্মচারীকে পেট্রোলের মজুদ কত জানতে চাইলে তিনি কিছুক্ষণ নিরব থেকে জানান, ৯১৯২ লিটার পেট্রোল মজুদ আছে। হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভার অফিসিয়াল মোবাইল নাম্বারে প্রতিবেদকের (০১৬০৯…..২৫) মোবাইল নাম্বার থেকে দুপুর ১২.৪৩/১২.৫১ পিএম সময়ে এ বিষয়ে জানতে চাওয়ার উদ্দেশ্য দুইবার কল দিলেও রিসিভ না করায় মন্তব্য নেয়া যায়নি। এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলা প্রসাশক মোহাম্মদ আসলাম মোল্লার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।