ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দুবাইয়ে ফটিকছড়ির আরো এক রেমিট্যান্স যুদ্ধার অকাল মৃত‍্যু

admin
এপ্রিল ১৩, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা
আরো এক রেমিট্যান্স যুদ্ধা নাফেরার দেশে চলে গেলেন।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ফেরার মাত্র ৬ দিনের মাথায় চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা অন্তর্গত রাঙ্গামাটিয়া কমর আলী তালুকদার বাড়ি আবদুল শুক্কুরের পুত্র দুবাই প্রবাসী মোহাম্মদ এহসান উল্লাহর (৩৫) স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

গত ৩ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দুবাইয়ের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি দেশে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে পুনরায় কর্মস্থলে ফেরেন। তার এই অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসী গভীর শোক ও মর্মাহত। এহসান দুবাই আবির মার্কেটের সহজ সরল ও ভদ্র স্বভাবের এক তরুণ ব্যবসায়ী ছিলেন। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।