ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নিকলীতে পহেলা বৈশাখ ১৪৩৩ বাংলা উদযাপিত

admin
এপ্রিল ১৫, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

জয়দেব আচার্য্য নিকলী (কিশোরগঞ্জ):

এসো হে বৈশাখ এসো এসো,প্রতি বছরের ন্যায় এ বছর ও নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল এগারো ঘটিকায় নিকলী উপজেলা পরিষদ চত্ত্বর প্রাঙ্গণ থেকে ১৪৩৩ বাংলা পহেলা বৈশাখের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে উপজেলার হাসপাতালের মোড় প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ করেন,এরপর লোকজ বৈশাখী মেলার স্টল পরিদর্শনের পরপরই পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নিকলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নানান রঙের নাচ গান আবৃত্তির মাধ্যমে, আজ ১৪ এপ্রিল ২০২৬ ইং রোজ মঙ্গলবার নিকলী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, আনন্দ শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং উপজেলা প্রশাসক  রেহানা মজুমদার মুক্তি, এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত, নিকলী থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, নিকলী উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুস সামাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, সমবায় অফিসার সালেহা খাতুন,জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন,উপজেলা আনসার ভিডিপি অফিসার খাদিজা বেগম,উপজেলা নির্বাচন অফিসার,  অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, আজকের অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন নিকলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন এবং  উপজেলা তথ্য সেবা অফিসার তসলিমা ফেরদৌসী মণি,।।।

জয়দেব আচার্য্য নিকলী প্রতিনিধি
০১৭১০ ৭৫৫১২০