ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ইচ্ছামতী নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার

admin
এপ্রিল ১৫, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
১৪.০৪.২০২৬
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইচ্ছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৯(নয়) টার দিকে মহেশপুর থানা পুলিশ নদীর পাড়ে ধানক্ষেতের পাশে কাদাপানি মাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, বিজিবির একটি টহল দল সীমান্তে টহলরত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে। সীমান্তের জিরো লাইনের আনুমানিক ৫০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে মরদেহটি পাওয়া যায়। পরে মহেশপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মহেশপুর থানা পুলিশ ও বিজিবি পৃথক সূত্রে জানিয়েছে, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। স্থানীয়ভাবে কোনো নিখোঁজ ব্যক্তির অভিযোগও থানা পুলিশ বা বিজিবির কাছে নেই।

মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, অজ্ঞাত মরদেহটি বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া গেছে।

গত কয়েকদিনে মহেশপুর বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় কোনো গুলির ঘটনা ঘটেনি। যেহেতু মরদেহটি জিরো লাইনের প্রায় ৫০ গজ ভেতরে পাওয়া গেছে, তাই এটি সীমান্তকেন্দ্রিক ঘটনা কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।