ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় ইসলামী যুব আন্দোলনের ২১ সদস্যের নতুন কমিটি

admin
এপ্রিল ১৬, ২০২৬ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইসলামী যুব আন্দোলনের উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে সংগঠনের উপজেলা কার্যালয়ে আয়োজিত এক যুব সম্মেলন শেষে আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইব্রাহীম খলীল মুছা এবং বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস।

নতুন কমিটিতে মোহাম্মদ রমজানকে সভাপতি, মোঃ আশরাফ আলীকে সহ-সভাপতি, মোঃ আলী হোসাইনকে সাধারণ সম্পাদক এবং মোঃ আবদুর রহমান রাজুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি বলেন, “আদর্শবান যুবকরা জাগলেই জাগবে বাংলাদেশ।” তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আলী হোসাইন দায়িত্বকে একটি আমানত হিসেবে উল্লেখ করে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুর রহমান রাজুও দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতার প্রতিশ্রুতি দেন।
নবগঠিত এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।