ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াকান্দিতে যুবকের আত্মহত্যা, পরিবারের শোক

admin
এপ্রিল ১৮, ২০২৬ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক,জেলা প্রতিনিধি, রাজবাড়ী ঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে রায়হান মন্ডল (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার (১৮ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে রায়হান মন্ডল তার স্ত্রী ও সন্তানকে নিয়ে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টা ৩০ মিনিট থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় তিনি সবার অজান্তে ঘর থেকে বের হয়ে পেঁয়াজ রাখার একটি ফাঁকা ঘরে যান। সেখানে বাঁশের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ভোর আনুমানিক ৬টার দিকে তার বাবা জিয়া মন্ডল ঘুম থেকে উঠে বাইরে এসে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে গামছা খুলে তাকে নিচে নামায়। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।