ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নসিমনের ধাক্কায় শিশুর মৃত্যু

admin
এপ্রিল ২০, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক, জেলা প্রতিনিধি, রাজবাড়ী:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নসিমনের ধাক্কায় ফাতেমা নামে আড়াই বছরন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে বালিয়াকান্দি উপজেলা সদরের বালিয়াকান্দি মিয়াপাড়া গ্রামের ছলেমান মিয়ার মেয়ে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে বালিয়াকান্দি মিয়াপাড়া গ্রামের বাড়ীর সামনে সড়কে উঠলে দ্রুতগতির ইঞ্জিন চালিত নসিমন শিশুকে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশু ফাতেমা বাড়ীর সামনে সড়কে উঠলে দ্রুতগতির একটি নসিমন তাকে ধাক্কা দেয়। সে মারাত্বক আহত হয়ে মাটিতে পড়ে যায়। লোকজন উদ্ধার করে দ্রুত বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। নেওয়ার পথে মধুখালীতে মারা যায়। লোকজন নসিমন চালককে আটক করেছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।