নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার বাগানবাজার ইউনিয়নের গজারিয়া জেবুন্নেছা পাড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি’২৬ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিশিষ্টজনরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মমিন মজুমদারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানারা আহমেদ, ধুলিয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ইসহাক, বিশিষ্ট চিকিৎসক ডাঃ আমির হোসেন, দেলোয়ার হোসেন, জামাল উদ্দিন ইউসুফ, প্রাক্তন শিক্ষার্থী আমির হোসেন ও আজগর আলী এবং প্রকৌশলী হোসাইন মোহাম্মদ এনামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ আলম মাসুদ বলেন, পরীক্ষার ফলাফল জীবনের একটি অংশমাত্র, ব্যর্থতা থাকলেও তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ধরে রেখে নিয়মিত পরিশ্রমের মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জনের আহ্বান জানান।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৬৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়, যার মধ্যে ছিল ফাইল, কলম, পেন্সিল, স্কেল ও ইরেজার।

