ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মুরগির খামার থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

admin
এপ্রিল ২১, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

নূরুল আবছার নুরী,ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি মুরগির খামার থেকে রতন ত্রিপুরা (১৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
২০ এপ্রিল সোমবার ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের টাইগার ক্লাব এলাকায় সজিব মাস্টারের মুরগির খামারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি এলাকার বাসিন্দা রতন ত্রিপুরা দীর্ঘ আড়াই থেকে তিন বছর ধরে ওই খামারে কর্মরত ছিলেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে খামারের মালিক সজিব মাস্টার বাসা থেকে তার জন্য খাবার নিয়ে খামারে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মুজিব মেম্বার। তিনি জানান, রতন ত্রিপুরা দীর্ঘদিন ধরে ওই খামারে কাজ করছিলেন। রাতে বিষয়টি সজিব মাস্টার আমাকে জানালে আমি পুলিশকে খবর দিই।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত ( তদন্ত) কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত পরে জানানো হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।