ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু

Link Copied!

মোঃ জাহিদ হোসেন জিমু,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

জুলাই শহীদদের স্মরণে গাইবান্ধায় ‘জুলাই শহীদ স্মৃতিসত্মম্ভ’ নির্মাণ শুরু হয়েছে। জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ বুধবার গাইবান্ধা পৌরপার্কের বিজয়স্তম্ভ চত্বরে এই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মোনাজাত করা হয়। গণপূর্ত বিভাগ এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে।
নির্মাণ কাজের উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন, জুলাইয়ের অকুতোভয় বীর শহীদদের প্রতি স্মরণ রাখতে এই স্মৃতিস্তম্ভ নির্মান করা হবে।
অনানুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাসিনুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।