মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা বিভাগীয় প্রতিনিধি :
খুলনা জেলার রূপসা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৭ম খেলাটি ( ৮ ডিসেম্বর ) সোমবার বিকেলে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় মুখোমুখি হয় তেরখাদা ফুটবল একাদশ ও খুলনা এস.বি আলী ফুটবল একাডেমি (খালিশপুর)।
খেলায় শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়ালেও নির্ধারিত সময় গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইবেকারে
এসবি আলীর পরিবর্তিত গোলরক্ষক রিফাত এর অসাধারণ সেভে তেরোখাদা একাদশকে ৩–১ গোলে হারিয়ে জয় ছিনিয়ে জয়লাভ করে এসবি আলী ফুটবল একাডেমি।
খেলার স্পন্সর ছিলেন সাবেক কৃতি ফুটবলার ও ক্রীড়া সংগঠক ইলিয়াস হোসেন হারা। তার স্পন্সরে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক রিফাত।
খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, সুমন রাজু ও আজিজুর রহমান বাবলু। ধারাভাষ্যে ছিলেন ক্রীড়া সংগঠক শুভ গালিব।
খেলাচলাকালীন মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, খুলনা জেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক মঈনুল হাসান টুটুল, ক্রীড়া সংগঠক আঃ রহমান, ডাঃ মামুন, সৈয়দ নিয়ামত আলী, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক আলম শেখ, রুপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ: রাজ্জাক শেখ, সহ-সভাপতি ফ ম আইয়ুব আলী, বিএনপি নেতা রউফুল হক মুকুল, ক্রীড়া সংগঠক বিপ্লব, মনির শেখ, আয়ূব খান, কামরুল ইসলাম সরদার, শাহাজাদা আলমগীর, কামরুল শেখ, ইসরাইল বাবু, ইসলাম সরদার, জামাল শেখ, রঞ্জু হালদার, মোঃ সোহাগ, মোঃ সাকিব, রাকিবুজ্জামান রাসেল, মনিরুল ইসলাম, ফেরদৌস, জহির খান, তাহসিন প্রমুখ।উল্লেখ্য
আগামীকাল বিকাল ৩টায় টুর্নামেন্টের ৮ম খেলায় মুখোমুখি হবে শক্তিশালী খুলনা মোহামেডান ফুটবল একাডেমি বনাম শিয়ালি চাঁদপুর মিলন একাদশ।

