ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রুপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কাজদিয়া একাদশের জয়

admin
ডিসেম্বর ১০, ২০২৫ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা বিভাগীয় প্রতিনিধি :

রূপসা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদ আয়োজিত ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের স্থগিত ৫ম ম্যাচটি বুধবার (১০ ডিসেম্বর) বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ম্যাচে মুখোমুখি হয় কাজদিয়া ফুটবল একাদশ বনাম আদাঘাট তরুণ সংঘ (রামপাল)। খেলা শুরুর পর থেকেই আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে কাজদিয়া একাদশ ৩–০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে।
বিজয়ী দলের পক্ষে গোল তিনটি করেন প্রিন্স, সাকিব ও সাগর। অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য অরবিট স্কলার্স কোচিং সেন্টার স্পন্সরকৃত ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাকিব।
ম্যাচ পরিচালনা করেন নাজমুল ইসলাম, আলী আকবর ও আজিজুর রহমান বাবলু। ধারাভাষ্য দেন ক্রীড়া সংগঠক ও প্রভাষক বাশির আহম্মেদ লালু।
মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, ক্রীড়া সংগঠক আঃ রহমান, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহবায়ক আলম শেখ, সৈয়দ মাহমুদ আলী, রউফুল হক মুকুল, প্রভাষক খান মেজবা উদ্দীন সেলিম, কোচ মনির শেখ, বিপ্লব সরদার, আবুল কালাম, সাজ্জাদ সরদার , মোঃ সালাম শেখ, শুভ গালিব, আইয়ুব খান, বিল্লাল শেখ, ইসরাইল বাবু, শাহিনুর রহমান, মোঃ সোহাগ, তুহিন সালমান, আবুল কাশেম, জয়দেব ধর, মিরাজুল ইসলাম মিরান, লিমন মাহমুদ, অন্তর, জহির খান,প্রমুখ।