নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা জেজেডিএ ফ্রেন্ডস ফোরামের উদ্দ্যেগে আয়োজিত প্রতি বছরের ন্যায় গরীব দুঃখি অসহায়দের মাঝে রমজান ও ঈদ উপলক্ষে কাঁচা খাদ্য সামগ্রি বিতরণ ও আলোচনা সভা এম আলম টাওয়ারের নিচতলায় সাইন্স একাডেমিতে যায়যায়দিন ও দৈনিক আজাদী সাংবাদিক মোঃ জিপনের সভাপতিত্বে বিকলে ৪টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ -২৭৯ চট্টগ্রাম -২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, বক্তব্য রাখেন ফ্রেন্সস ফোরামের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহেদ হাসান চৌধুরী, বিলুপ্ত ধূরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন জেজেডিএ ফোরামের সদস্য সচিব মাস্টার জেএম তৌহিদদের সঞ্চালনায়অন্যান্যদের মধ্যে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্র বিঞ্জান বিভাগের সহকারী অধ্যাপক এন,এম রহমত উল্লাহ, সাবেক জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক কাউন্সিলর ও বিবিরহাট বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন কৃষক দলের আহবায়ক মুহাম্মদ নাজিম উদ্দীন শাহীন, সাংবাদিক বরুণ কুমার আচার্য বলায়, সাংবাদিক ছৈয়দ মোহাম্মদ নুরুল আবছার নূরী , সাংবাদিক আহমদ এরশাদ খোকন প্রমুখ।
প্রধান অতিথি সরোয়ার আলমগীর বলেন জেজেডিএ ফ্রেন্ডস ফোরামের মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন। দেশপ্রেম বলতে ভাল কাজ, মানবিক কাজ বিশেষ করে গরীব দুঃখী অসহায়দের মুখে হাসি ফুটানো অত্যন্ত ভাল কাজ আসা করি আগামীতে আরো ভাল ও মানবিক কাজ করার জন্য আহবান জানান এবং তিনি (সরোয়ার আলমগীর) তাদের পাশে থাকার আশ্বাস দেন।

