মোঃ আমির হোসেন সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা পুলিশ বাহিনী নিরলস ঈদ যাত্রা নিরাপদে চলাচলের ক্ষেত্র দায়িত্ব পালন করে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিবুল্লাহ ও তার সঙ্গীও ফোর্স। যানজট নিরসনে ও পাশাপাশি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি মাদক দ্রব্য সহ আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে অবিচল গতিতে অফিসার ইনচার্জের নেতৃত্বে বেশ কয়েকটি পুলিশ দল বিভক্ত হয়ে জননিরাপত্তায় দায়িত্বে কাজ করতে সক্ষম হয়েছে। মহাসড়কের কাঁচপুর সেতু হতে মেঘনা সেতু পর্যন্ত প্রতিনিয়ত সারাক্ষণ রাতভর দায়িত্ব পালন করে সোনারগাঁ থানা পুলিশ। মহাসড়কের দায়িত্ব যদিও কাঁচপুর হাইওয়ে পুলিশের তবুও বিশেষ ভাবে আইন শৃঙ্খলা যাতে ঈদুল ফিতর উপলক্ষে অবনতি না হয় সেই দিকে লক্ষ রেখে অবস্থান নেয় থানা পুলিশ। ১ টি পৌরসভা ও ১০ ইউনিয়ন পরিষদ নিয়ে সোনারগাঁ থানা গঠিত এলাকাও বেশ বড় অল্প সংখ্যক পুলিশ দিয়ে নিরাপত্তার চাদরে মোড়ানো রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। সোনারগাঁ থানা পুলিশের লোকবল এবং গাড়ির স্বল্পতার পরেও দায়িত্ব পালন করে যাচ্ছে দৃঢ়তার সহিত। পল্লী অঞ্চল গুলোতে পুলিশ নিয়মিত পৌঁছাতে না পারায় ছোটখাটো চুরি চিন্তায় ডাকাতি মত ঘটনা ও ঘটে থাকে বলে জানা যায়।ইতি মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহাসড়কে চলাচলের ক্ষেত্র যানজট নিরসনে ও ডাকাতির মত ঘটনা অনেকটাই কমে গেছে বলে জানা যায়।

