ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

১২ বছর বয়সী শিশু চার মাসের অন্তঃসত্ত্বা পলাতক অভিযুক্ত

admin
মার্চ ১৯, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
১৮.০৩.২০২৬
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে ১২ (বার) বছর বয়সী এক শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত যুবক রেশাদ (১৮) ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফুলহরি গ্রামের আজগার আলীর ১২(বার) বছর বয়সী কন্যা লুপা খাতুনের (ছদ্মনাম) ওপর লোলুপ দৃষ্টি পড়ে একই গ্রামের সাহেব আলীর ছেলে রেশাদের। অভিযোগ উঠেছে, বিভিন্ন সময় প্রলোভন ও কৌশলে শিশুটির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে ওই যুবক।

সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন ও অসুস্থতা লক্ষ্য করলে পরিবারের সন্দেহ হয়। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করানো হলে জানা যায়, শিশুটি বর্তমানে ৪ (চার) মাসের অন্তঃসত্ত্বা।

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে ফুলহরি গ্রামসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত রেশাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। এলাকাবাসীর অভিযোগ, সামাজিক অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতির কারণেই এমন দুঃসাহস দেখাচ্ছে অপরাধীরা।

ভুক্তভোগী শিশুটির পিতা আজগার আলী কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার অবুঝ মেয়েটার জীবন যারা নষ্ট করেছে, আমি তাদের ফাঁসি চাই। আমরা গরিব মানুষ বলে কি বিচার পাব না?”

বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্ষোভ প্রকাশ করেছেন। আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ঘটনাটি মৌখিকভাবে অবগত হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনো আনুষ্ঠানিক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত যুবক ও তার পরিবার বর্তমানে আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।