ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তৈল নিয়ে তেলেসমাতি কারবার!দিনাজপুরে তৈলের পাম্প বন্ধ, খোলাবাজারে তেলের দাম ২০০ টাকা

admin
মার্চ ২১, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরে হঠাৎ করে সব ধরনের জ্বালানি তেলের পাম্প বন্ধ হয়ে যাওয়ায় জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। জরুরি প্রয়োজনে তেল না পেয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকেরা।
পাম্পগুলো বন্ধ থাকায় জেলার বিভিন্ন স্থানে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে গণপরিবহন ও পণ্যবাহী যান চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
এদিকে পাম্প বন্ধ থাকার সুযোগে খোলাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রতি লিটার তেল ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে, যা স্বাভাবিক দামের তুলনায় অনেক বেশি।
ভুক্তভোগীরা জানান, বেশি দাম দিয়েও প্রয়োজনীয় তেল সংগ্রহ করতে হিমশিম খেতে হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।