ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভুজপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

admin
মার্চ ২৪, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার বাগান বাজারের গজারিয়ায় এলাকায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু, পরিবারে শোকের ছায়া

বাগান বাজার ইউনিয়নের গজারিয়া নিবাসী ফুহাদ হোসেন (৮)পানিতে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। তার এই অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ফুহাদ হোসেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য শাহিন আলমের বড় ছেলে এবং স্থানীয়ভাবে পরিচিত গ্রাম্য চিকিৎসক ডাক্তার সোহেল আরমানের ভাতিজা হিসেবে পরিচিত। পরিবার সূত্রে জানা যায়, নোয়াখালীতে নানার বাড়িতে বেড়াতে গেলে দুর্ঘটনাবশত পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু ঘটে।

এই হৃদয়বিদারক ঘটনায় পরিবার-পরিজন ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম বিরাজ করছে। অকালেই এক সম্ভাবনাময় তরুণকে হারিয়ে সবাই শোকাহত।

মরহুমের জানাযার নামাজ রাত ১০টা ৩০ মিনিটে গজারিয়া জেবুন্নেছা পাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।