ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কসবায় সাংবাদিক হত্যাকারিদের শাস্তির দাবিতে নবীনগরে মানববন্ধন

admin
মার্চ ২৫, ২০২৬ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাবেদ আহমেদ জীবন (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে জেলা পরিষদ ডাক বাংলোর সামনে কসবার অনলাইন নিউজ পোর্টাল “তালাশ ক্রাইম দৃষ্টি ” -এর সাংবাদিক দ্বীন ইসলামকে সংবাদ প্রকাশের জেরে হত্যার প্রতিবাদে তীব্র নিন্দা ও হত্যাকারিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে নবীনগর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার সকালে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।এ সময় সংবাদকর্মী দ্বীন ইসলামকে হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে উপস্থিত ও জোরালো বক্তব্য রাখেন নবীনগর উপজেলার সংবাদকর্মীরা এ সময় বক্তব্য রাখেন আনোয়ার বিন খলিলুর, জাবেদ আহমেদ জীবন, আব্দুল্লা আল মতিন, শাহিন রেজা টিটু, সোহেল খান, রোহান আহমেদ, আশরাফুল হক, ফজলে রাব্বি পাপ্পু, হাজী মো. কাউছার আহমেদ, আব্দুল্লা আল মামুন, শেখ মিহাদ, খলিল পরদেশী, লিটন মিয়া (মেম্বার), সালমান জমাদ্দার সফিকুল ইসলাম শরীফ, মাজেদুল ইসলাম মন্টি, ও সঞ্জয় শীলসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন কসবার সংবাদ কর্মী দ্বীন ইসলাম অন্যায় ও মাদক সিন্ডিকেট এর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় প্রথমে তার নামে মামলা ও পরে তাকে বাড়ি থেকে তোলে নিয়ে হত্যা করে মুরাদনগরের খালে ফেলে রাখে হত্যাকারীরা,
অবিলম্বে হত্যাকারীদের আটক করে তদন্তের মাধ্যমে কঠিন শাস্তির দাবি করেন উপস্থিত সাংবাদিকরা এবং এই হত্যাকান্ডের তিব্র নিন্দা জানান।