মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা বিভাগীয় প্রতিনিধি:
খুলনা জেলা পুলিশের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ রবিবার ৫/৪/২০২৬ শিরোমনি পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত প্যারেডে সালামী গ্রহণ ও পরিদর্শন করেন। মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার, খুলনা। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন জনাব অপু মন্ডল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)।
প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি পেশাগত দক্ষতা, শৃঙ্খলা এবং জনসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার, খুলনা। সভায় অফিসার ও ফোর্সদের বিভিন্ন দাপ্তরিক ও ব্যক্তিগত সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিক ও কার্যকর সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন
জনাব শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি;
জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ও অপস্;
জনাব খায়রুল আনাম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল;
জনাব সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল;
জনাব মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সি-সার্কেল;
জনাব মোঃ আমির হামজা, সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল,
এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

