ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে *”তথ্য অধিকার আইন ২০০৯’ বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত”

admin
এপ্রিল ৬, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সোমবার সকালে (৬ এপ্রিল ২০২৬) খ্রি. তারিখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের সহযোগিতায় ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ বাস্তবায়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ও অত্র দপ্তরের দায়িত্ব রত কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ড. মোহাম্মদ আশরাফুল আলম।

প্রশিক্ষণে তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন, তথ্য প্রাপ্তির প্রক্রিয়া, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের মাঝে এ আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজিত এ প্রশিক্ষণে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।