ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় জলাশয় থেকে জোরপূর্বক মাছ লুট ও জীবননাশের হুমকির অভিযোগ

admin
এপ্রিল ৭, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ তৌহিদ উদ্দিন শেখ 
রূপসায় একজনের ভোগ দখলীয় জলাশয় থেকে জোরপূর্বক একাধিকবার মাছ লুট করার ও হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের আমদাবাদ গ্রামে মৃত রহিম গাজীর ছেলে মোঃ শহিদুল গাজীর পরিবারের সাথে। ভুক্তভোগী সূত্রে জানা যায়, তাদের বাড়ির আঙিনার সঙ্গে নিজস্ব দুই কাঠা জায়গার সাথে সরকারি একটি জলাশয় সংযুক্ত রয়েছে। উক্ত জলোশয়টি নিয়ে পার্শ্ববর্তী একটি পরিবারের সঙ্গে দীর্ঘদিন যাবত বিবাদ চলমান রয়েছে। এ ঘটনায় একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল ব্যক্তিবর্গরা মীমাংসা করার বহুবার চেষ্টা করেও কাজ হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে শহিদুল গাজী ও তার ছেলেদের নামে একাধিকবার প্রতিপক্ষ মামলা করেছেন। তারা এমন মামলার থেকে নিষ্পত্তি পেয়েছেন। বর্তমানে একটি মামলা চলমান রয়েছে।শহিদুল গাজী (৬২) লিখিত অভিযোগে উল্লেখ করেন বিবাদী ১। ফজলু শিকারী (৫৫), পিতা-মৃত-ইউসুপ শিকারী, ২। আছাবুর শিকারী (২৬), পিতা-ফজলু শিকারী, ৩। আলামিন শিকারী (২৭), পিতা-নজরুল শিকার, ৪। নজরুল শিকারী (৪৫), পিতা-মৃত-ইউসুপ শিকারী, ৫। সুমন শিকারী (৩৫), পিতা-সামছুর শিকারী, ৬। ইয়াছিন মোল্লা (২২), পিতা-রজফ আলী মোল্লা, সর্ব সাং- আমদাবাদ, থানা-রূপসা, জেলা-খুলনাদের বিরূদ্ধে অভিযোগ তারা খুবই হিংস্র, বদ মেজাজী, অর্থলোভী, জমি লোভী। পাশাপাশি ২ ও ৬ নং বিবাদী মাদকাশক্ত প্রকৃতির লোক। বিবাদীগনের সাথে পূর্ব হতেই আমার ভোগ দখলীয় জলাশয় সসথেকে মাছ ধরাকে কেন্দ্র করে বিবাদ চলে আসছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে বিজ্ঞ আদালতে মামলা চলমান। এরই ধারাবাহিকতায় গত ইং ০৮/০৩/২০২৬ তারিখ সকাল আনুমানিক ১২টা ৪০ মিনিটের সময় বিবাদীগন আমাদের নিজ জমি ও সরকারি কিছু জমির সমন্বয়ে আমার ভোগ দখলকৃত জলাশয় থেকে জোরপূর্বক ভাবে মাছ ধরে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৫০,০০০/- (পঁঞ্চাশহাজার টাকা)। পরবর্তীতে বিবাদীগন আমাদের মাছ ধরতে নিষেধ করে। এ সময় উক্ত বিবাদীগন আমাকে বিভিন্ন প্রকার হুমকি-ধামকি প্রদান করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই ঘটনা বিষয়ে সাক্ষী ১। মোঃ হানিফ গাজী (৩৭), পিতা মোঃ শওকত গাজী ২। রবি শিকারী (২২), পিতা-আনছার সহ আরো অনেকে জানে । এখন আমি আমার জানের নিরাপত্তাহীনতাই ভুগতেছি। আমার আশঙ্কা ভবিষ্যতে আমার বড় কোন ক্ষতি সাধন হতে পারে।
ভুক্তভোগী সূত্রে আরও জানা যায়, কোর্টে মামলা ও থানায় লিখিত অভিযোগের পরেও গত ৪ এপ্রিল বেলা ১১ টায় সময় উপরে উল্লেখিত বিবাদীগণ বাইরে থেকে বিপুল সংখ্যক লোক ভাড়া করে এনে পুনরায় আমার চাষ করা মাছ লুট করে নিয়ে যায়।এ নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণে মারার হুমকি প্রদান করে। বর্তমানে এ ঘটনায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের দাবি এ ঘটনার সুষ্ঠ সমাধান ও পরিবারের নিরাপত্তা ।